বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে কিশোরী ধর্ষণ মামলার আসামি জামালকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে স্থানীয় কালাপাহাড়িয়ার ডেংগুরকান্দী এলাকার মৃত জজ মিয়ার ছেলে। বুধবার তাকে নারায়ণগঞ্জের অদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অপর আসামি স্থানীয় জোহর আলীর ছেলে শিপন (১৯) এখনো পলাতক রয়েছে।
নিযার্তনের শিকার কিশোরীর মামা বাদী হয়ে ১ অক্টোবর থানায় দুই বখাটেকে আসামি করে একটি মামলা করেন।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি প্রভাবশালী মহলের পক্ষ থেকে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছিল। ২৬ সেপ্টেম্বর কিশোরী নির্যাতনের শিকার হলেও নানা ভয়ভীতির কারণে আইনি সহযোগিতা নিতে পারছিল না নির্যাতিতার পরিবার।
মামলার বিবরণ থেকে পাওয়া তথ্যমতে, কিশোরী তার বাকপ্রতিবন্ধী মাকে নিয়ে স্থানীয় চরলক্ষীপুর আশ্রায়ণ প্রকল্পে বসবাস করছেন। ২৬ সেপ্টেম্বর রাতে সুযোগ বুঝে তাদের থাকার কক্ষের পাশেই একটি পরিত্যক্ত কক্ষে জোরপূর্বক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে শিপন। এ সময় কক্ষের বাইরে পাহারা দিচ্ছিল শিপনের বন্ধু জামাল। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় একটি প্রভাবশালী মহলের হুমকি-ধামকীর কারণে আইনী সহযোগিতা নিতে পারছিল না নির্যাতিতার পরিবার। পরে ওই কিশোরীর মামা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম গ্রেপ্তারের সতত্যা নিশ্চিত করে বলেন, মামলার দ্বিতীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে প্রধান আসামিকেও গ্রেপ্তার করা হবে।

