বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী এলাকায় শুক্রবার একটি বিয়ে বাড়িতে হামলার ঘঁনায় মামলা দায়ের করা হয়েছে। গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার বাদী হয়ে শনিবার মামলাটি দায়ের করেন। মামলাটিতে নগদ ও স্বর্ণলংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জন কে আসামি করা হয়েছে। দোষিদের গ্রেফতার করে দৃর্ষ্টান্ত মূলক শাস্তির দাবী করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি মো: সাখাওয়াত হোসেন বলেন, দোষিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ৫ আগস্ট উপজেলার বিশ্বনন্দীপূর্বপাড়া এলাকায় রিপনের বাড়িতে পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী বিয়ে সকল প্রস্তুতি চলছিল। কনের পরিবারের সঙ্গে পূর্বক্রতার জেরে স্থানীয় একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময় মেয়রসহ বর পক্ষের প্রায় ১০-১৫ জন আহত হন। এসময় ৪০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা এসময় গোপালদী পৌরসভার মেয়র হালিম সিকদারের ব্যক্তিগত ব্যবহারের একটি গাড়ী ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
