বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিনটি ককটেল ও ৬২টি মশালসহ রতন ও মোজাম্মেল নামে ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার লেঙ্গুরদী নামক স্থানে ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিল বের করলে তাদের ককটেলসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আড়াইহাজার থানার এসআই মামুন বাদী হয়ে রোববার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির ৪৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫০ থেকে ১০০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, মশাল জ্বালিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদল নেতা রতন ও মোজাম্মেলকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ৬২টি মশাল ও তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।

