বিজয় বার্তা ২৪ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের শ্বাশুড়ী ও সরকারী মহিলা কলেজের সাবেক ভিপি আমেনা হক শম্পার মাতা আমলাপাড়া নিবাসী আলহাজ্বা লুৎফা বেগম তনু (৭১) গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এশটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——-রাজেউন)।মরহুমার জানাযা শনিবার বাদ যোহর আমলাপাড়া বড় মসজিদে অনুষ্ঠিত হবে।
আলহাজ্বা লুৎফা বেগম’র মৃত্যুতে গভীর শোক,পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এড.তৈমূর আলম খন্দকার। শোক বার্তায় তিনি বলেন, আলহাজ্বা লুৎফা বেগম তনু একজন রত্মগর্ভা মা ছিলেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক,পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা,সরকার আলম, রানা মুজিব,আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান প্রমুখ।