বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ব্যাটারী চালিত অটোরিকশা মালিক সমিতির স্ব ঘোষিত সভাপতি আরিফ জামান ওরফে ধান্ধাবাজ আরিফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছে সাড়ে ৩শ’ চালক। সম্প্রতি সমিতির নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত ও নানা অনিয়ম এবং অটোরিকশা লাইনে ঢুকানোর নাম করে লাখ লাখ টাকার বানিজ্যের দুর্ণীতির ব্যাখ্যা ওই অভিযোগটি দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়,আমরা বন্দরবাসী ৩শ’ ৫০ জন ড্রাইভার কিছু বলতে চাই। আমরা সাড়ে ৩শ ড্রাইভার বিগত ৪বছর ধরে ব্যাটারী চালিত অটো লাইনে নানান সমস্যা ভোগ করে যাচ্ছি। আর এই সমস্যা আমাদের মতো এই দিনমজুর ড্রাইভাইদের প্রতিনিয়তই পেটে লাথি দিয়ে যাচ্ছে যার ফলে আমাদের জীবন চালনায় প্রতিদিন নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। আর এই ক্ষতি থেকে আমরা যে অসহায় ড্রাইভাররা আছি তা থেকে মুক্তি পেতে চাই। এখানে আমাদের কথা বলছি প্রথমতঃ আমরা বলতে চাই আমাদের অটোবাইক সমিতির সভাপতি মোঃ আরিফ জামান পিতা আবদুল আজিজ হ্রাম সালেহনগর তার কথা উল্লেখ করে বলতে চাই,প্রতিদিন আমারা ২০ টাকা করে কালেকশন দিয়ে যাচ্ছি এবং আলাদাভাবে গাড়ি প্রতি জোরপূর্বক ১শ ৫০টাকা করে জমা নেয়া হয়। আমাদের এই লাইনে প্রতিদিন ইনকাম থেকে ওই টাকা মালিকদেরকে দেয়া হয়। আমরা দিনমজুর ড্রাইভার নিয়মিত ওই টাকা দিয়ে যাচ্ছি। কিন্তু এই টাকা নিয়েও তারা স্থির,থাকছেনা। বর্তমানে সমিতিতে ১শ ৩৭টি রেজিস্ট্রশন নাম্বার প্লেট দেয়ার পরও তারা আরো ৬৩টি নাম্বার প্লেট বাড়ায়। আর এই ৬৩টি অবৈধ প্লেট বাড়ানোর জন্য প্লেট প্রতি ৪০ হাজার করে টাকা হাতিয়ে নিচ্ছে। আরিফ সভাপতি হয়ে নিজের মনগড়াভাবেই সবকিছু করে যাচ্ছে। সমিতির হিসেবও সে দেয়না। কেউ তার বিরুদ্ধে কথা বললে তাকে পুলিশ দিয়ে হয়রানি করা হয়। এদিকে আরিফের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদরেকে ভয়ভীতি প্রদর্শন করে থাকে আরিফের হুংকারে বতমানে বন্দরেরর অটোচালকরা চরম নিরাপত্তাহীণ শংকার মধ্যে দিন কাটাচ্ছে। আরিফের দোর্দন্ড প্রতাপ হতে রেহাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছে।
