বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ¦ আবুল কালাম বলেছেন,আমার কাছে কোন পন্থী-পুন্থী চলবেনা,আমি চাই প্রকৃত কর্মী। যাদের নিয়ে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিকল্পনার বাস্তবায়ণ করতে। হলফ করে বলতে পারি বর্তমান কমিটিতে তৈমুর সাহেবের অনেক লোকই আছে। সুতরাং বুঝতে হবে যারা শহীদ আদর্শ ধারণ করে চলবে দলে তাদেরই স্থান থাকবে। শনিবার সন্ধায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্য নির্বাচিত এ সভাপতির কালিবাজার’স্থ নিজ বাড়িতে গিয়ে বন্দর শহর বিএনপির সহ-সভাপতি পিয়ার জাহানের পক্ষে অভ্যর্থণাকালে ১৯ নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দের উদেদদশ্যে তিনি এসব কথা বলেন। আবুল কালাম আরো বলেন,আমাদেরকে গণতন্ত্র রক্ষায় কাজ করতে হবে। দলের কোন কর্মীর বিরুদ্ধে যদি অন্য দলের এজেন্ট হওয়ার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠিন পানিসম্যান্ট থাকবে। ফুলেল অভ্যর্থনাকালে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড বিএনপি’র নেতা নাজিম উদ্দিন খাঁন, মনির হোসেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক চেীধুরী, বন্দর থানা সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক আল মামুন, বিএনপি’র নেতা মোসলেউদ্দিন মেম্বার, মহিবুর রহমান, যুবদলের নেতা জুবায়ের, আব্দুল হান্নান, শামীম আহম্মেদ সাগর, জানে আলম, আরিফুল আলম, ইসমাইল খাঁন, মজিবুর রহমান, মাসুদ রানা, শাহনি মিয়া, শহীদ হোসেন, আবুল কালাম প্রমূখ।
