BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

আমলে নিলে আগামীকাল মাঠে নামতে পারবেন না-শামীম ওসমান

BijoyBarta 24 by BijoyBarta 24
মে ১, ২০২৪
in আমাদের নারায়ণগঞ্জ, বন্দর থানা
0
আমলে নিলে আগামীকাল মাঠে নামতে পারবেন না-শামীম ওসমান
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

বন্দর উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে নারায়ণগঞ্জ- আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, আমার খুব বেশি ঘৃণা লাগে যখন কেউ বলে টাকা দিয়ে নির্বাচন করা যায়। এই জনগণ কি এত সস্তা? যে কয়েকটা টাকার জন্য নিজেদের ঈমান বিক্রি করে দিবে। তবে এখানে এসে শুনলাম কেউ কেউ কিছু কথা বলছে। কথা গুলো যদি আমরা আমলে নেই, তাহলে আগামীকাল থেকে কেউ কিন্তু মাঠে নামতে পারবেন না। আমরা জানি কি করতে হবে। আমরা চাই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। যার কপালে লেখা আছে সে নির্বাচিত হোক।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বন্দর উপজেলার চৌধুরীবাড়ি এলাকায় নাসিম ওসমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পরিবারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে অনুরোধ করছি, ঈমান কেউ বিক্রি করবেন না। কারা কারা নির্বাচন করছে আমি জানিও না। আজকে এখানে এসে কিছু কথা শুনলাম। আমার বড় ভাই সেলিম ওসমানের সামনে কেউ কেউ কিছু কথা বলেছেন। এই কথাগুলো শোনার পরে যদি আজ আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান না হতো, তাহলে হয়তো আমি আজ একটা সিদ্ধান্ত দিয়ে যেতাম। কিন্তু সেই কাজটা করবো না। তাই যারা কথা বলবেন, বুঝে শুনে কথা বলবেন। কারণ মুখের বুলি ও বন্দুকের গুলি একবার বের হয়ে গেলে আর ফেরানো সম্ভব নয়। আর এটাই শেষ না সামনে আরো সময় আছে। মিলেমিশে ছিলেন, মিলেমিশে থাকেন।’

তিনি বলেন, ‘নির্বাচনে কেউ মহড়া দেখাবেন না। যদি আমরা ক্ষমতাসীন দল হয়ে ক্ষমতা দেখাতাম তাহলে কিন্তু কেউ নির্বাচন করতেন না। আমরা কাউকে হ্যাঁ/না বলি না। রাজনীতি যদি ক্ষমতার জন্য হয় তাহলে আমি চাইনা আমার সন্তান কিংবা সেলিম ভাইয়ের সন্তান কেউ রাজনীতি করুন। রাজনীতি যদি কাউকে ভালোবাসার জন্য করা হয়, সেটা হচ্ছে ইবাদাত।

তিনি আরো বলেন, আপনারা এখানে দলমত নির্বিশেষে অনেক মানুষ এসেছেন। আপনাদের কারও না কারও হাত মহান আল্লাহর দরবারে কবুল হবেই। আপনার আমার বাচ্চাদের সুন্দর ভবিষ্যতের জন্য শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তার বাবা-মা, ভাইসহ পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। আপনাদের ভালো ছাড়া তার আর কিছু চাওয়া পাওয়ার নেই।

শামীম ওসমান বলেন, বাবা মা অভিভাবক হলেও আমার বড় ভাই নাসিম ওসমানকে ভয় পেতাম এবং শ্রদ্ধা করতাম বেশী। এখন পাই সেলিম ওসমান ভাইকে। আমার বড় ভাইয়ের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল। আমার ভাই এভাবে চলে যাবে আমরা কখনো ভাবি নাই। আমার ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করি। আমার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া ভিক্ষা চাইছি। তিনি বেহেশত নসিব হন।

শামীম ওসমান বলেন, কিছুদিন আগে প্রয়াত কাজিম ভাই ও রশিদ ভাই আমার বাসায় এসেছিলেন। আমি রশিদ ভাইয়ের সামনেই কাজিম ভাইকে বলেছিলাম, ভাই নির্বাচনটা এবার আপনি করেন। রশিদ ভাই পাশেই বসা। কাজিম ভাই বললেন, না ভাই; রশিদ ভাই মুরুব্বি নির্বাচনটা উনি করুক। এটার নামই  রাজনীতি। আমি ঐদিন কাজিম ভাইয়ের কাছ থেকে শিখেছি।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একে এম সেলিম ওসমান, নারায়াণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়াণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল (ভিপি বাদল), নারায়াণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, বন্দর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ আওয়ামী লীগ, জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে

প্রয়াত নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

আগে

দেশের প্রতি সর্বোচ্চ আনুগত্য নিয়ে কাজ করার আহ্বান আরাফাতের

আগে
দেশের প্রতি সর্বোচ্চ আনুগত্য নিয়ে কাজ করার আহ্বান আরাফাতের

দেশের প্রতি সর্বোচ্চ আনুগত্য নিয়ে কাজ করার আহ্বান আরাফাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.