বিজয় বার্তা ডট কম
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া বড় বাড়িতে ত্রুটিপূর্ন গ্যাসের পাইপ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার রাত নয় টায় আমলাপাড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এসময় আগুন দেখে আতংক ছরিয়ে পরলে বাড়িতে বসবাসরত লোকজন রাস্তায় নেমে আসে।
এদিকে মন্ডল পাড়া ফায়াড় সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে মন্ডল পাড়া ফায়াড় সার্ভিসের সিনিয়র স্ট্যাশন অফিসার সানাউল্লা জানান, এই আগুনটি মূলত গ্যাসের পাইপে ত্রুটি থাকায় আগুনের সূত্রপাত হয়। সময় মত খবর পেয়ে আমরা দুই ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
