বিজয় বার্তা ২৪ ডট কম
” মানবাধিকার প্রতিষ্ঠায় – প্রবীণদের স্মরণ শ্রদ্ধায় ” এই শ্লোগানের মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার ( ১ অক্টোবর ) বেলা এগারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ( অঃ দাঃ )
শহীদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক রাব্বী মিয়া, বিশেষ অতিথি, জেলা সিনিয়র সহকারী এএসপি ( ট্রাফিক ) মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত প্রশাসক ( সার্বিক ) মোঃ রেজাউল বারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, জেলা পরিষদের সদস্য এড. নুর জাহান বেগম, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ শামসুজ্জামান ভাষানী, এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সমাজসেবা অফিসার মোক্তার হোসেন, শহর সমাজসেবা অফিসার মোছাঃ শিখা সরকার , বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সদস্য আব্দুল লতিফ, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক তালুকদার, জেলা প্রবীণ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু প্রমুখ ।
প্রধান অতিথি রাব্বী মিয়া বলেন, পারিবারিক শিক্ষার অভাবে আজকাল সন্তানেরা আমাদের সম্মান প্রদর্শন করে না। যে আমার একদিনের বড় সে আমাদের সিনিয়র । তাই অবশ্যই তাদের কে সম্মান করতে হবে । আর এই শিক্ষা পরিবারের কাছে থেকে নিতে হবে । তিনি আরো বলেন, বাসে মহিলা ও প্রতিবন্ধীদের পাশাপাশি প্রবীণদের জন্য সিট বরাদ্দ থাকতে হবে । বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে প্রবীণদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদানের জন্য সিভিল সার্জনের সাথে আলোচনা করে তা গ্ৰহন করা হবে ।
