বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরে আত্মপ্রকাশ করলো ‘ডাবল এস’ (উড়ঁনষব ঝ) নামে একটি নতুন প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠান। শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় নগরীর ২নং রেইল গেট এলাকার ৩২/৩ স্বপ্নীল টাওয়ারের নিচ তলায় অবস্থিত এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। এসময় প্রতিষ্ঠানের সাফল্য কামনায় মিলাদ এবং মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমীন হাবিব বিন্নি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক মো: হারুন-অর-রশিদ চৌধুরী (স্বপন), এলিগ্যান্ট ফ্যাশন এর হেড অব এ্যাকাউন্ট কাজী শামসুল আলম। এয়াড়াও আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফরহাদ রেজা, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, জেলা ছাত্রলীগ নেতা সৈয়দ মোস্তাক আহমেদ হাসিব প্রমুখ।

