বিজয় বার্তা ২৪ ডট কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার মেঘনা নদী পরিবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের একটি বিদেশী আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র ককটেল গোলাবারুদ উদ্ধার করেছে। এ সময় পাচঁ সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করে সেনাবাহিনী।
শুক্রবার ভোর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে বাহিনীর সদস্যরা খালিয়ারচর, মধ্যার চর ও কদমির চরসহ বিভিন্ন এলাকা ঘিরে ফেলে। এ সময় যৌথবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন বাড়িঘরগুলো চিহ্নিত করে সেসব বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া একটি আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, ১০ রাউন্ড গুলিসহ পাচঁ রাউন্ড সটগানের কার্তুজ, আটটি ককটেল, ইলেকট্টিক শক দেয়ার যন্ত্র, নগদ ১০ লাখ ১৫ হজাার ৮ শ টাকা সহ টেটা,৩৮৮ রামদা, ১ টা বড় ছোড়া ১৩ টি, দা ৭টি,২টু কুড়াল, ছোট ছোড়া ৬ টা, চাপাতি ৭ টি, হকিস্টিক ৬ টি ৮ টি ককটেলসহ ডাকাতির কাজে ব্যবহাত বড় টচলাইট বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করে।
এসময় গ্রেফতারকৃরা হলো মোহামৃমদ স্বপন, পারভেজ, মতিন, জাকির, রিংকু মিয়া।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি অভিযান চালিয়ে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র গ্রেফতারকৃতদের নিয়ে খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে এনে জড়ো করে।
শুক্রবার দুপুরে খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে ৪৫ এমএলআরএস রেজিমেন্ট অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল জুবায়ের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে সন্ত্রাসের জনপদ খ্যাত কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আস্তানার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শুক্রবার ভোর থেকে সেনাবাহিনীর ১৪০ জন সদস্য ও থানা পুলিশের দশজন সদস্যকে সাথে নিয়ে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকর চিহ্নিত সন্ত্রাসী ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী, চাদাঁবাজ, বাসদের বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র টাটা জুতা উদ্ধার করা হয়।
