বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি তিনতলা ভবনের ছাদে টিকটক করার সময় বিদ্যুৎপৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ২জন। বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামের শফি মিয়ার ভাড়া বাসায় এঘটনা ঘটে। এতে টাঙ্গাইল জেলার কামারপাড়া এলাকার আক্কাস আলী মেয়ে বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয় রোজিনা বেগম এবং আহত হয় রোজিনার মেয়ে সুরভী ও দাদি মাসুদা বেগম।
স্থানীয়রা জানান, বিকেলে তিনতলা ভবনের দ্বিতীয় তলায় টিকটক করার সময় বাড়ির পাশে দিয়ে যাওয়া বিদ্যুৎতে ৩৩হাজার ভোল্টে লাইনে সুরভীর কপালে স্পর্শ হলে দগ্ধ হয় সে। এসময় মেয়েকে বাঁচাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয় মা ও দাদি। তাদের চিৎকারে আশেপাশে লোকজন এসে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত্যু ঘোষণা করে। দগ্ধ সুরভীকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়।

