বিজয় বার্তা 24 ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাড়িদোয়া নদীর তীর থেকে আনোয়ারুল ইসলাম নামে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নদীর দড়িগাও এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত আনোয়ারুল ইসলাম (২৫) ওই এলাকার মালেশিয়ান প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গতকাল থেকে নিখোঁজ ছিলেন রাজমিস্ত্রী আনোয়ারুল। সন্ধ্যায় মেঘনার শাখা নদী হাড়িদোয়া তীরে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তবে আনোয়ারুল হত্যাকান্ড নাকি দূর্ঘটনার শিকার তা পুলিশের তদন্তে বেড়িয়ে আসবে বলে জানান আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন। এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করছে বলে জানান তিনি।

