বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস নদী থেকে মরদেহ উদ্ধার করে।
পশম
শনিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের রায়পুরা গ্রামে এই ঘটনায় ঘটে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
নিহত মো. আবির (১২) আড়াইহাজার উপজেলার শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র এবং উচিৎপুরা ইউনিয়নের রায়পুরা গ্রামের মো. উজ্জলের ছেলে।
স্থানীয়ারা জানান, উপজেলার শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র আবির। স্কুলে মধ্যাহ্ন বিরতির সময় তার সহপাঠিদের সাথে টিফিনের জন্যে বাড়িতে যাওয়ার সময় সাতার কেটে নদী পার হবে বলে নদীতে নামে আবির। সাঁতারের এক সময়ে নদীর মাঝখানে গেলে পানির ¯্রােতে তলিয়ে যায় সে। পরে বাড়িতে খবর দিলে পানিতে জাল ফেলে খোঁজতে থাকে। কোন সন্ধান না পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিস কে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের ডুবরি কর্মীরা অনেক চেষ্টার পরে বিকাল ৪ টায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে লাশ উদ্ধারের পর থেকে তার পরিবারসহ আত্মীয় স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, পানিতে ডুবে আবির নামে নিহত এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

