বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। রবিবার রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বৈরবদীতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতিতে বাধা দেয়ায় ৩জনকে পিটিয়ে জখম করে ডাকাত দলের সদস্যরা।
ভুক্তভোগিরা জানায়, রবিবার রাত ২টার দিকে ২০/৩০ জনের মুখোশপরিহীত সংঘবদ্ধ এক ডাকাত দয়াল রায়ে ভবন ও সুজন রায়ের টিনের ঘরে প্রবেশ করে ডাকাতির চেষ্টা করলে তাদের বাধা দেয়। এক পর্যায়ে পিটিয়ে জখম করে ঘরে রাখা নগদ টাকাও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশেপাশে লোকজন এসে তাদের উদ্ধার করে মসজিদের মাইকে ঘোষণা দিলে ডাকাত ডাকাতরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

