বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ভেতর জমে থাকা গ্যাসে বিস্ফোরণের আগুনে ৪ শ্রমিক দগ্ধ হয়েছে। সকালে দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় এঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা কামরুল হাওলাদার, আতিক,সোহাগ ও মো: আফ্রিদী। তারা মিথিলা টেক্সটাইলের কর্মরত শ্রমিক।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন ডাঃ শাওন বিন রহমান জানান, তারা সকলেই আশংকামুক্ত। দগ্ধরা ৩ শতাংশ থেকে ৮শতাংশ দগ্ধ হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপ্তারা খানপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় রান্না করার জন্য চুলা জ্বালানোর সময় গ্যাস লিকেজ থেকে ঘরে জমাট বাধা গ্যাসের বিস্ফোরণ ঘটে। এ সময় দগ্ধ হয় টেক্সটাইল কারখানার শ্রমিক কামরুল হাওলাদার, আতিক, সোহাগ ও আফ্রিদী। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
মুক্ত।
