বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারের বালিয়াপাড়া এলাকায় চাঁদাবাজির অভিযোগে সোহেল নামে এক ইউপি সদস্য গণপিটুনিতে নিহত হয়েছে। সে ওই এলাকার মকবুল হোসেনের ছেলে ও ব্রাহ্মন্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য।
জানা যায়, সকালে সোহেল ও তার ৩ সহযোগী নিয়ে শরিফের পরিবারকে জিম্মি করে চাঁদা দাবি করেন। এখবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এতে সোহেলের সহযোগী পালিয়ে গেলে তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

