BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

আড়াইহাজারে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ১৫ জন 

BijoyBarta 24 by BijoyBarta 24
নভেম্বর ১৩, ২০২৫
in আড়াইহাজার থানা, আমাদের নারায়ণগঞ্জ
0
আড়াইহাজারে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ১৫ জন 
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় এলাকায় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণের মধ্যেই তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র—দা, বটি, টেটা, বল্লম—দিয়ে একে অপরের উপর হামলা চালায়। একই সঙ্গে অন্তত পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়, যার মধ্যে তিনটি বিস্ফোরিত হয় এবং দুইটি অবিস্ফোরিত অবস্থায় পুলিশ উদ্ধার করে।

ঘটনায় আছমা আক্তার (৪৭), গিয়াসউদ্দিন মিয়া (৪২), হাবিবুল্লাহ মিয়া (৫৫), জলিল মিয়া (৪৫), পিয়ারিস মিয়া (৪০), কামাল হোসেন (৩৪)সহ অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে আছমা আক্তার, গিয়াসউদ্দিন ও হাবিবুল্লাহ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাবিবুল্লাহ মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানিয়েছেন। বাকিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের পর প্রতিপক্ষের বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় রতন মোল্লা জানান, হামলাকারীরা তার মুদি দোকান ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নেয়। একই এলাকার আরফত আলীর দুটি গরু লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আড়াইহাজার এলাকায় রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ক্রমেই বেড়ে চলেছে, যা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতিকে অস্থির করে তুলছে বলে জানিয়েছে এলাকাবাসী।

পরে

নারায়ণগঞ্জের পুরনো বার ভবনের জমি উদ্ধারের দাবিতে জেলা আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন 

আগে

সিদ্ধিরগঞ্জে ফুড বেভারেজ কারখানায় অভিযান

আগে
সিদ্ধিরগঞ্জে ফুড বেভারেজ কারখানায় অভিযান

সিদ্ধিরগঞ্জে ফুড বেভারেজ কারখানায় অভিযান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.