বিজয় বার্তা২৪ ডটকমঃ
শুক্রবারের জন্য সমাপ্ত হলেও সকাল থেকে আবার শুরু হবে নারায়ণগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযান। এদিকে ৬২টি সাব মেশিনগানসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ পাওয়ায় ঘটনায় ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন শেষে নাশকতার উদ্দেশ্যেই এসব অস্ত্র মজুদ হচ্ছিল বলে জানিয়েছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক।
উদ্ধারের পর পূর্বাচলের ঘুটিয়াপাড়ার এই নির্জন এলাকায় নিষ্ক্রিয় করা হয় এসব গ্রেনেড। এর আগে রূপগঞ্জের ভুইয়া বাড়ির এই খাল থেকে ১৫টি ব্যাগ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। পাওয়া যায়, ৬২টি চাইনিজ সাব মেশিনগান, দুটি রকেট লঞ্চার, লঞ্চারের শেল, পাঁচ কারটন গুলি ও ৪৪টি ম্যাগাজিন।
এসব অস্ত্র-গোলাবারুদের উৎস ও কারা এনেছে তা নিয়ে কিছু বলতে পারছেন না স্থানীয়রা।এঘটনায় ঢাকা রেঞ্জের ডিআইজির নেতৃত্বে গঠন হয়েছে ১২ সদস্যের তদন্ত কমিটি। আর এসব অস্ত্র-গোলাবারুদ নাশকতা উদ্দেশ্যেই মজুদ করা হয়েছিলো বলে জানিয়েছেন পুলিশের মহাপরির্দক।
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অস্ত্র মজুদকারীরাই রূপগঞ্জে অস্ত্র রাখতে পারে বলে ধারণা করছেন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম। তিনি আরো বলছেন উচ্চক্ষমতা সম্পন্ন এসব অস্ত্রের বড় অংশই দীর্ঘদিন না ব্যবহার হওয়ায় অকেজো।
মঙ্গলবার নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হন মাদক মামলার আসামি শরীফ। তার তথ্যেই বৃহস্পতিবার অস্ত্রসহ আটক হন দুজন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী চলে ঘুটিয়াপাড়ায় অভিযান।
