বিজয় বার্তা ২৪ ডট কম
আগামীকাল সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দায়িত্ব গ্রহন করবেন নগরমাতা ডা. সেলিনা হায়াৎ আইভী সহ ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর।
নাসিক সূত্রে জানা যায়, এদিন তারা নাসিকের দায়িত্ব গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল কার্যক্রম শুরু করবেন।
এর আগে বৃহস্পতিবার ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ বাক্য পাঠ করেছেন গত ২২ ডিসেম্বর নির্বাচিত এই জনপ্রতিনিধিরা।
উল্লেখ্য, ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর ওই বছরের ১১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে প্রায় লক্ষাধিক ভোটে প্রভাবশালী শামীম ওসমানকে হারিয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হন আইভী। ওই বছরের ১ ডিসেম্বর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন তিনি। নাসিক নির্বাচন-২০১৬ উপলক্ষে গত ২৩ নভেম্বর আইভী সিটি করপোরেশন থেকে পদত্যাগ করেন। এবারও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আইভী ৭৯ হাজার ভোটে পরাজিত করেন বিএনপির প্রার্থীকে। গত ৫ জানুয়ারি আইভী ও ৩৬ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন।
কাউন্সিলর হিসেবে শপথ নিবেন যারা, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ওমর ফারুক, ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ্জালাল বাদল, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, ৫ নং ওয়ার্ড: গোলাম মুহাম্মদ সাদরিল, ৬ নং ওয়ার্ড: মতিউর রহমান মতি, ৭ নং ওয়ার্ড: আলী হাসান আলা, ৮ নং ওয়ার্ড: রুহুল আমিন, ৯ নং ওয়ার্ড: ইস্রাফিল প্রধান, ১০ নং ওয়ার্ড: ইফতেখার আলম খোকন, ১১ নং ওয়ার্ড: জমশের আলী ঝন্টু, ১২ নং ওয়ার্ড: শওকত হাশেম শকু, ১৩ নং ওয়ার্ড: মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ১৪ নং ওয়ার্ড: শফিউদ্দিন প্রধান, ১৫ নং ওয়ার্ড: অসিৎ বরণ বিশ্বাস, ১৬ নং ওয়ার্ড: নাজমুল আলম সজল, ১৭ নং ওয়ার্ড: মো. আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবু, ১৮ নং ওয়ার্ড: কবির হোসাইন, ১৯ নং ওয়ার্ড: ফয়সাল আহাম্মদ সাগর, ২০ নং ওয়ার্ড: গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ড: হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড: সুলতান আহম্মেদ ভুঁইয়া, ২৩ নং ওয়ার্ড: সাইফুদ্দিন আহম্মদ দুলাল, ২৪ নং ওয়ার্ড: আফজাল হোসেন, ২৫ নং ওয়ার্ড: এনায়েত হোসেন, ২৬ নং ওয়ার্ড: মো. সামছুজ্জোহা, ২৭ নং ওয়ার্ড: কামরুজ্জামান বাবুল, এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর ১, ২, ৩ নং ওয়ার্ড: মাকসুদা মোজাফফর, ৪, ৫, ৬ নং ওয়ার্ড: মনোয়ারা বেগম, ৭, ৮, ৯ নং ওয়ার্ড: আয়েশা আক্তার দিনা, ১০, ১১, ১২ নং ওয়ার্ড: মিনায়ারা বেগম, ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড: শারমিন হাবিব বিন্নি, ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ড: আফসানা আফরোজ, ১৯, ২০, ২১ নং ওয়ার্ড: শিউলী নওশাদ,২২, ২৩, ২৪ নং ওয়ার্ড: শাওন অঙ্কন, ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ড: হোসনে আরা।

