বিজয় বার্তা ২৪ ডট কম
আগামীকাল ৪ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসময় নব নির্বাচিত সভাপতি হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক মোহসিন মিয়া সহ ১৭ জন সদস্য এই দায়িত্ব গ্রহন করবেন।
তথ্যটি নিশ্চিত করে সভাপতি হাসান ফেরদৌস জুয়েল জানান, আগামীকাল রবিবার জেলা আইনজীবী সমিতির নির্বাচনী নির্বাচন কমিশনের কাছে বিদায়ী সভাপতি এড. আনিসুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক হাবিব আল মুজাহিদ পলু সহ ১৭ জন সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন। পরে নির্বাচন কমিশনের কাছে থেকে আমরা নব নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহন করবো।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারী নির্বাচনে জয় লাভ করেন, আওয়ামীলীগ সমর্থিত আইনজীবী পরিষদের এড. হাসান ফেরদৌস জুয়েল সভাপতি প্রার্থী ৪৬৬ ভোট, সাধারণ সম্পাদক প্রার্থী এড. মুহাম্মদ মোহসীন মিয়া ৪৮২ ভোট, বিএনপি প্যানেলের সিনিয়র সহ সভাপতি প্রার্থী এড. রেজাউল করিম রেজা ৫২৮ ভোট, বিএনপি প্যানেলের সহ সভাপতি প্রার্থী এড. আজিজ আল মামুন ৫৬১ ভোট, আওয়ামীলীগ সমর্থিত যুগ্ম সাধারন সম্পাদক প্রার্থী এড. মাহাবুবুর রহমান ৪৮৪ ভোট, বিএনপি প্যানেলের কোষাধ্যক্ষ প্রার্থী এড. নুরুল আমিন মাসুম ৫০২ ভোট, আপ্যায়ন বিষয়ক সম্পাদক প্রার্থী এড. সুমন মিয়া ভোট ৪৯৮, লাইব্রেরী বিষয়ক সম্পাদক প্রার্থী এড. এ কে এম ওমর ফারুক নয়ন ভোট ৪৩৯, আওয়ামীলীগ সমর্থিত ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মো. আবুল বাশার রুবেল ৫৪৮ ভোট, বিএনপি সমর্থিত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী এড. নজরুল ইসলাম মাসুম ৫৭১ ভোট, সমাজ কল্যান সম্পাদক প্রার্থী এড. শারমিন আক্তার ৫৬৬ ভোট, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রার্থী এড. জাহিদুল ইসলাম মুক্তা ৪৫৬ ভোট পেয়েছেন। অপরদিকে কার্যকরী সদস্য পদে বিএপি সমর্থিত এড. আল আমিন ৪৭৯ ভোট পেয়ে ১ম হয়েছেন। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এড. আল আমিন ৪৬০ ভোট ২য় হয়েছেন। এড. রোমেনা আক্তার ৪৪৯ ভোট পেয়ে ৩য় হয়েছেন।বিএনপি সমর্থিত প্রার্থী এড.রফিকুল ইসলাম আনু ৪৩৯ ভোট ৪র্থ হয়েছেন এবং আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এড. মোহাম্মদ রাশেদ ভূঁইয়া ৪২৯ ভোট পেয়ে ৫ম হয়েছেন।

