বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের মহানগর আওয়ামীলীগের সমর্থন পেলেন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তরুণ সমাজ সেবক ইমরান চৌধুরী মিঠু।
শুক্রবার বিকাল ৩টায় ফতুল্লা নারায়ণগঞ্জ লিংক রোডেস্থ প্রয়াত এমপি নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে সাংসদ শামীম ওসমান সাংবাদিক সম্মেলনের সময় আওয়ামীলীগ সমর্থিত একক কাউন্সিলর প্রার্থী হিসেবে ইমরান চৌধুরী মিঠুর নাম ঘোষণা করেন ।
এসময় সাংসদ শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগ আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে । আমাদের মধ্যে কোন বিভেদ নেই । তাই আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীর সাথে সাথে ২৭টি ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর পক্ষে প্রতিটি ওয়ার্ডের আওয়ামীলীগ এর নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড খোকন সাহা, সহসভাপতি রোকন উদ্দিন, কমান্ডার গোপিনাথ দাস , যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জি.এম আরাফাত, এড মাহমুদা মালা , ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, সাধারণ সম্পাদক হাজী শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, বন্দর থানা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম জয় সহ অনেকেই ।
