বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, এই দেশে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন ওলী আউলিয়া গন। আর তাদের জন্যই বাংলাদেশে ইসলামের আলো প্রসারিত হয়েছিল।
রবিবার বিকালে শহরের চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ইসলামী যুবসেনা নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক সংগ্রামী সহ-সাংগঠনিক সম্পাদক আল্লামা বাকী বিল্লাহ (রহ) এর ১৩ তম স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।
তিনি আরো বলেন, ইসলাম প্রচারের মাধ্যমেই বাংলাদেশকে আলোকিত করতে প্রত্যেক যুগে যুগেই মহামানবগন পৃথিবীতে এসেছিলেন। কিন্তু এদেশে একদল মানুষ রুপধারী সয়তান তাদের সয়তানি করার লক্ষ্যে সেই মহা মানবগনদের কাজের বিঘ্ন সৃষ্টি করেন।
ইসলামী যুবসেনা নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম জিহাদের সভাপতিত্বে এবং আল মিরাজের সঞ্চলনায় এ সময়ে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টীর সদস্য সচিব আকরাম আলী শাহীন, বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান এম.এ মোমেন, ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলার আহবায়ক শাহ মহিউদ্দিন হামিদী, মুফতি সিরাজুল ইসলাম মুনির, জেলা যুবসেনার আহবায়ক আফজাল হোসেন, জেলা ছাত্রসেনার সভাপতি পীর মুহাম্মদ, আহম্মেদ রেজা উজ্জল, গোলাম পাঞ্জেতন, আব্দুল আহাদ প্রমুখ।

