নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন না মঞ্জুর করেছে আদালত।
সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত এর বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আইনজীবীরা। এরপর দুই পক্ষের যুক্তি তর্ক শুনে জামিন নামঞ্জুর করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।
আইভীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করলে আদালত সেটা নামঞ্জুর করেন। একই সাথে তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদার। আমরা আদালতে প্রার্থনা করেছি তাকে যেন ডিভিশন দেয়া হয় এবং আদালত নীতিগতভাবে একমত হয়েছেন। আদালত জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথা বলেছে।
সূপ্রীম কোর্টের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আইভী কখনও মাঠে নামে নাই। তাঁর বিরুদ্ধে সব গুলো মিথ্যা মামলা। তাঁর কোন সম্পৃক্ততা নাই। তাকে একটি মামলায় কাস্টডি দিয়েছে। বাকি মিথ্যা মামলা গুলো তো তাকে কাস্টডি ইস্যু করেনি। যাতে আমাদের জামিন চাওয়ার ব্যাপারে ব্যত্যয় ঘটছে।
