BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

আইভীকে গ্রেপ্তারে পুলিশের সরকারি কাজে বাঁধার ঘটনায় মামলা

BijoyBarta 24 by BijoyBarta 24
মে ১৩, ২০২৫
in ব্রেকিং নিউজ
0
আইভীকে গ্রেপ্তারে পুলিশের সরকারি কাজে বাঁধার ঘটনায় মামলা
450
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের উপর চড়াও হওয়া এবং মেয়র আইভীর বাড়িতে সাড়ে ছয়ঘণ্টা পুলিশকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানা মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে সদর থানার এসআই রিপন মৃধা বাদি হয়ে ৫০ থেকে ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড়শ’ থেকে ২শ’ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। সোমবার রাতে মামলা দায়েরের এ বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি নাসির উদ্দিন আহমেদ।
ওসি জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জের পোষাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যাসহ সিদ্ধিরগঞ্জ থানায় চারটি ও ফতুল্লা থানায় একটি হত্যা মামলা রয়েছে। হত্যামামলার আসামী ধরতে গত বৃহস্পতিবার রাত দশটার দিকে জেলা পুলিশের একটি টিম দেওভোগের চুনকা কুটিরে যায়। এ সময় আওয়ামীলীগ নেত্রী ডাক্তার আইভীর অনুগত দলীয় লোকজন বিভিন্ন মজিদের মাইকে মাইকিং করে শত শত মানুষ বাড়ির সামনে জড়ো করে। আইভীর বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া সব কয়টি সড়কের মুখে কিছু উশৃংখল কর্মী সমর্থক সিমেন্টের খুটি, বালি, ইটের টুকরা, ঝুটের বস্তা, কাঠ, বাশ দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে যানচলাচল ও পুলিশের যাতায়তে বাঁধা সৃষ্টি করে।
পুলিশ জানায়, আইভীর বাড়ির ভেতরে প্রবেশ করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল ) হাসিনুজ্জামান ও নারায়ণগঞ্জ সদর থানার ওসি নাছির উদ্দিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলমসহ পুলিশের বেশ কয়েকজন সদস্যকে রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। এসময় আইভীর অনুগত আওয়ামীলীগের নেতা কর্মীরা পুলিশের বিরুদ্ধে উস্কানিমুলক নানা স্লোগান দেয়। পুলিশের উপর চাড়াও হয়। রাতভর উত্তেজনকর পরিস্থিতি সৃষ্টি করে রাখে।
এ ব্যাপারে নারাযণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সাংবাদিকদের জানান, দীর্ঘ সময় পুলিশকে অবরুদ্ধ করে রাখলেও জেলা পুলিশের সদস্যরা অত্যন্ত ধর্য্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করে। পুলিশ কোন প্রকার বল প্রয়োগ না করে মেয়র আইভীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং হেফাজতে নিয়ে আসে। পুলিশ সুপার আরো বলেন, পুলিশ আসামীর অবস্থান নিশ্চিত হয়ে আসামীকে গ্রেপ্তার করতে যায়। কিন্তু আওয়ামীলীগের একদল উশৃংখল কর্মী পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে পুলিশের উপর চাড়াও হয় এবং সরকারি কাজে বাধা প্রদান করে। পুলিশ রাষ্ট্রের হয়ে কাজ করে। রাষ্টীয় কাজে বাধা প্রদানকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে। সে কারণেই মামলা করা হয়েছে। তিনি বলেন, ওই দিনের বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়া ও সামাজিক যোগাযাগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সংগ্রহ করে পুলিশের কাজে বাধা প্রদানকারি ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, ঐদিন সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করার খবর পেয়ে অনেক সাধারণ মানুষও বাড়ির সামনে জড়ো হয়েছিলো। তাই পুলিশ এ বিষয়টি খুব সর্তকতার সহিত তদন্ত করছে। যাতে কোন নিরিহ মানুষ হয়রানির শিকার না হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ মে) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে অভিযান করা হয়। শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা এবং হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় সিদ্ধিরগঞ্জ থানার গার্মেন্ট শ্রমিক মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তবে রিমান্ডের কোন আবেদন না থাকায় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদির তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

পরে

সিটি করপোরেশনে অটো চালকদের তান্ডব

আগে

Allslots Casino Bonus Codes 2026

আগে

Allslots Casino Bonus Codes 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.