BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

আইনজীবী সমিতির নবনির্বাচিতদের সাথে এমপি সেলিম ওসমানের মত বিনিময়

BIjoyBarta24 by BIjoyBarta24
ফেব্রুয়ারি ৪, ২০২০
in লিড, সদর থানা
0
আইনজীবী সমিতির নবনির্বাচিতদের সাথে এমপি সেলিম ওসমানের মত বিনিময়
56
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবনের উন্নয়ন নিয়ে আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ (২০২০-২০২১) এর নবনির্বাচিত নেতৃবৃন্দদের সাথে আলোচনা সভা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এ সময় আগামী মার্চ মাসের ভবনের প্রথম তলা সম্পন্ন এবং দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের মধ্য দিয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা বলা হয়েছে। সেই সাথে ২০২০ সালের মধ্যে ভবনটি তিন তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী বিকেল ৫টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যবসা প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় আইনজীবীদের পক্ষ থেকে এমপি সেলিম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে গত ২৭ জানুয়ারী শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বাধন কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত এ প্যানেল পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম ওসমান প্যানেলের ১৭জন নির্বাচিত হওয়ার পরদিনই আইনজীবী সমিতির ভবনের উন্নয়ন নিয়ে নির্বাচিতদের সাথে আলোচনায় বসবেন বলে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। প্রতিশ্রুতি মোতাবেক নবনির্বাচিত পরিষদের গত ২ ফেব্রুয়ারী দায়িত্ব গ্রহনের মাত্র একদিন পরই তাদের সাথে আলোচনায় বসেছেন তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার কাজল, বিকেএমইএ এর সহ সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, সিইও সুলভ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট বিদ্যুত কুমার সাহা, সহ সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বরুন চন্দ্র দে, কোষাধক্ষ্য অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল, অ্যাপায়ণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাসার রুবেল, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রাশেদ ভূইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহমিদা আক্তার সিমি, সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট হাছিব-উল- হাছান রনি, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট নূসরাত জাহান তানিয়া, কার্যকরী সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সুজন প্রধান, অ্যাডভোকেট কামরুননেছা সুর্বনা, অ্যাডভোকেট আজিম ভূইয়া, অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট আসাদুল্লাহ সাগর।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনটি নির্মাণের জন্য এমপি সেলিম ওসমান ব্যক্তিগত তহবিল থেকে এখন পর্যন্ত মোট ৩ কোটি টাকা অনুদান প্রদান করেছেন। যার মধ্যে ২০১৯ সালের ২০ জানুয়ারী এমপি সেলিম ওসমান থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকাকালীন সময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান এর মাধ্যমে ১ কোটি টাকার চেক এবং পরবর্তীতে ৩ ফেব্রুয়ারী আরো ৫০ লাখ টাকার চেক এবং ২২ অক্টোবর আরো ৫০ লাখ টাকার চেক এবং চলতি বছর ২০২০ সালের ১৫ জানুয়ারী আইনজীবী সমিতির নির্মানাধীন ভবন পরির্দশনে গিয়ে আরো ১ কোটি টাকার চেক জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেছেন তিনি।

পরে

হিন্দু সম্পতি জাল দলিলের মাধ্যমে অবৈধভাবে নির্মিত বহুতল ভবন মাওলা টাওয়ার

আগে

বাস কন্ট্রাকটারের দাঁত কর্তনের ঘটনায় বন্দরে ছাত্রলীগ নেতা সুস্মিতের বিরুদ্ধে মামলা

আগে
বাস কন্ট্রাকটারের দাঁত কর্তনের ঘটনায় বন্দরে ছাত্রলীগ নেতা সুস্মিতের বিরুদ্ধে মামলা

বাস কন্ট্রাকটারের দাঁত কর্তনের ঘটনায় বন্দরে ছাত্রলীগ নেতা সুস্মিতের বিরুদ্ধে মামলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.