বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রলীগের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জে তরুন সমাজের অহংকার আইনজীবি অয়ন ওসমানের পক্ষে মহানগর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নাসিম মাহামুদ তপন নিজ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সহ-সভাপতি সাদেকুর রহমান, সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি, থানা শ্রমিকলীগের সভাপতি আব্দুল সামাদ ব্যাপারী, থানা সেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল হক রাজু, মহানগর ছাত্রলীগ নেতা শাহারিয়া রহমান বাপ্পি, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম সাকিব, আনারুল হক, আব্দুল মজিদ, সজিব হোসেন, মুন্না, তুহিন, রাকিবুল হাসান রাকিব, নাইমসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের রুপকার। তার হাত দিয়ে যুদ্ধবিদ্ধস্থ দেশটি এগিয়ে যাচ্ছিল ঠিক স্বাধীনতা বিরোধীরা বাংলার মহান নেতা বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে চিরতরে মূছে ফেলতে চেয়েছিল তারা। বঙ্গবন্ধুর সৈনিকেরা বঙ্গবন্ধুর সেইস্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ রুপান্তর করতে ছাত্রলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবে।

