বিজয় বার্তা ২৪ ডট কম
ওসমান পরিবারের সুযোগ্য উত্তরাধিকারী অয়ন ওসমানের জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে পাজামা ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।
সোমবার বাদ জোহর হাজীপুর যাদিত তাক্বওয়া হাফেজিয়া সুন্নি মাদ্রাসার ৩৫ জন এতিমদের মাঝে অয়ন ওসমানের নিজস্ব অর্থায়নে এই পাজামা পাঞ্জাবি বিতরণ করা হয়।
এসময় অয়ন ওসমানের জন্য দোয়া প্রার্থনা এবং তোবারক বিতরণ করা হয়। এরপর ওসমান পরিবার জন্য বিশেষ মোনজাত প্রার্থনা করা হয়।
মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা অয়ন ওসমানের অনুদানে নতুন পোশাক পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। এসময় তারা বলেন তিনি যেন সবসময় এমন ধর্মীয় কাজে হাত বাড়িয়ে দিতে পারেন। তার জন্য মহান আল্লাহ পাকের কাছে সুকরিয়া জ্ঞাপন করেন তারা।
এদিকে অয়ন ওসমানের জন্মদিন উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
এর আগে অয়ন ওসমানের নিজস্ব অর্থায়নে ৩ টি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের পড়ালেখার জন্য এক লাখ টাকা অনুদান প্রদান করেন।


