বিজয় বার্তা ২৪ ডট কম
প্রতি বছরের ন্যায় এই বছরও সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় জেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল ফাফিজিয়া মাদ্রাসায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় গোদনাইল এলাকার এতিমগন ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে ওসমান পরিবারের সকলের জন্য দোয়া প্রার্থনা করা হয়। অয়ন ওসমানের সু স্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে এই বছরও ইফতার পেয়ে এতিমরা অয়ন ওসমানের জন্য দোয়া করেন এবং তার উজ্জল ভবিষৎ কামনা করেন।

