বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বসবাসরত প্রতিটি সার্মথ্যপূর্ন পরিবারের পক্ষ থেকে একজন অসহায় মানুষকে সহযোগীতার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। পাশাপাশি তিনি প্রতিটি পরিবারের পক্ষ থেকে একটি করে গাছ লাগানো অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, বিত্তবানদেরই এগিয়ে আসতে হবে এমন কোন কথা নয়। সে সকল পরিবার গুলো সামর্থ্যপূর্ন সেই সমস্ত পরিবার গুলো যদি ১ জন করে অসহায় মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেন, একটি পরিবারের পক্ষ থেকে যদি একজন অসহায় মানুষের দায়িত্ব নেওয়া হয় তাহলে দেখা যাবে সামনের ঈদে নারায়ণগঞ্জের একজন মানুষও ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। পাশাপাশি প্রতিটি পরিবারের পক্ষ থেকে যদি একটি করে গাছ লাগানো হয় তাহলে দেখা যাবে আপনাদের সন্তানেরা ভবিষ্যতে একটি সবুজ ও সমৃদ্ধ সমাজ ব্যবস্থা পাবে। তাই সকলের প্রতি আমার আহবান প্রতিটি সার্মথ্যপূর্ন পরিবার গুলো থেকে যেন একজন করে অসহায় মানুষের দায়িত্ব নেওয়া হয় এবং পরিবারের পক্ষ থেকে একটি করে গাছের চারা লাগানো হয়।
শনিবার ১৬ জুন সকাল ১০টায় বন্দরের মদনগঞ্জ এলাকায় ‘বন্দর অটিজম চাইল্ড একাডেমী ও বিকেলে শহরের শীতলক্ষ্যা এলাকায় ‘আশার আলো’ অটিজম স্কুলের উন্নয়নে মিসেস নাসরিন ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে চেক প্রদান ও ঈদ উপহার সামগ্রী বিতরনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সেলিম ওসমান সকলের প্রতি এ আহবান রাখেন।
স্কুল দুটির মধ্যে বন্দর অটিজম চাইল্ড একাডেমীকে ১৫ লাখ এবং আশার আলো অটিজম স্কুলের জন্য ১০ লাখ টাকার চেক প্রদান করেন মিসেস নাসরিন ওসমান। ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে ছিলো ১ জার থাইল্যান্ডের ওয়ান্ডারফুল বিস্কেট, ৫০০ গ্রামের একটি হরলিক্স, ১ কেজির ১ জার ট্যাংঙ্ক, ১ কেজি ডানো গুড়োদুধ, ১ জার ক্যাডভেরী চকলেট।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মৌসুমী হাবিব, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম, সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহম্মেদ সাগর, মহানগর শ্রমিক লীগের সভাপতি কাজিম উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, মহানগর আওয়ামী মহিলালীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মঞ্জু মিয়া, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ।
