বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার বিশিষ্ট শিল্পপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহম্মাদ আলীর প্যারাডাইস ট্রাভেলস এবং ফতুল্লা রি- রোলিং মিলসের এডমিন প্রশাসনিক ম্যানেজার গ্রেফতারকৃত সোহেলকে(৩৫) ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়। এদিকে আদালতপাড়ায় সাংবাদিকরা গ্রেফতারকৃত সোহেলের ছবি তুলতে গেলে তার ছোট ভাই রুবেল সাংবাদিকদের বাধা দেয় এবং মারতে তেড়ে আসে।
এ মামলা অভিযোগে জানাযায়, ফতুল্লা রি-রোলিং মিলস ও ঢাকা প্যারাডাইস ট্রাভেলস থেকে বিভিন্ন দফায়সহ গত ১৫ মে মাসে মো. সোহেল ৬৮ লক্ষ ৮৯ হাজার ৬শ৪১ টাকা আত্মসাৎ ও চুরি করে নিয়ে গেছে। এছাড়া একটি দামী ল্যাপটপ চুরি করে নেয়। যার মূল্য ৭৫ হাজার টাকা। এর হিসেব না দিয়ে আত্মগোপন করে থাকে। এই ঘটনার ২মাস পরে গত ২৬ জুলাই ফতুল্লা মডেল থানায় মৃত সাহেদ আলীর ছেলে বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বাদী হয়ে মামলা করলে পুলিশ সোহেলকে গ্রেপ্তার করেছে। মো. সোহেল (৪৫) কে গ্রেপ্তার করেছে। সে ঢাকা জেলার ডেমরা থানাধীন মধ্যপাড়া এলাকার হাজী বাবুল সিকদারের ছেলে।
