BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৪, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

অবজারভারের বিরুদ্ধে শামীম ওসমানের নোটিশ সংসদে গ্রহণ

bijoy barta by bijoy barta
ফেব্রুয়ারি ১৬, ২০১৭
in ব্রেকিং নিউজ, রাজনীতি
0
অবজারভারের বিরুদ্ধে শামীম ওসমানের নোটিশ সংসদে গ্রহণ
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

প্রথম আলো, বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার-এ প্রকাশিত খবরের কারণে সাংসদ শামীম ওসমানের বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি সংসদে তিনটি পৃথক নোটিশ দিয়েছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার-সংক্রান্ত নোটিশ সংসদে গ্রহন করেছেন। তবে প্রথম আলো ও বাংলা ট্রিবিউন-সংক্রান্ত নোটিশ নাকচ করে দিয়েছেন।

গতকাল বুধবার অধিবেশনের শুরুতে স্পিকার শামীম ওসমানের নোটিশের প্রসঙ্গটি তোলেন। স্পিকার সিদ্ধান্ত জানানোর পর শামীম ওসমান বলেন, গত ২৩ জানুয়ারি অবজারভার পত্রিকায় ‘পুলিশ ওয়েট পিএম অর্ডার টু ক্র্যাকডাউন অন ড্রাগ লট’, ২০১৪ সালের ১ জুন প্রথম আলোতে প্রকাশিত ‘আইনজীবীকে হত্যায় অনুতপ্ত র‍্যাবের সাবেক তিন কর্মকর্তা’ এবং গত বছরের ২৭ নভেম্বর বাংলা ট্রিবিউনে তাঁর বাবাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় তাঁর বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে। এ জন্য তিনি ১৬৪ বিধিতে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারের প্রতি অনুরোধ করেন।

নোটিশ সম্পর্কে স্পিকার বলেন, নোটিশ কার্যপ্রণালি বিধি অনুযায়ী পরীক্ষা করা হয়েছে। দুটি নোটিশ বিশেষ অধিকার-সম্পর্কিত বিধি ১৬৫ অনুযায়ী শর্তাবলি পূরণ করেনি। কেননা, কোনো সদস্য একটি বৈঠকে অনুরূপ একাধিক প্রশ্ন উত্থাপন করতে পারবেন না। প্রশ্নটি সাম্প্রতিক সংঘটিত কোনো সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং তা প্রথম সুযোগেই উত্থাপন করতে হবে।

স্পিকারের সিদ্ধান্ত মেনে নিয়ে শামীম ওসমান বলেন, ‘আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা মেনে নিয়েছি। তবে আপনি বলেছেন যে সময় ঘটনা সংঘটিত হবে, সেই সময়ে সেটা উত্থাপন করতে হবে। আমি একমত। কিন্তু যখন কোনো বিষয় আদালতে বিচারাধীন থাকে, সেই বিষয় কিন্তু আলোচনার সুযোগ থাকে না। সেই কারণে সেই সুযোগ আমার কাছে ছিল না। সেখানে আপনি লক্ষ করেছেন ৩৮ মাস আমি অপেক্ষা করেছি। আইনি কারণেই এটা বিলম্বিত হয়েছে। এখানে আমার কিছু করার ছিল না। যেহেতু রায় হয়েছে, তাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই এখন উত্থাপন করছি।’

সূত্র-প্রথম আলো

পরে

অয়ন ওসমানের অর্থায়নে শিশুদের মাঝে শিক্ষা ও খেলাধূলা সামগ্রী বিতরন

আগে

সিদ্ধিরগঞ্জে পুলিশকে ঘুষ দিতে এসে আইনজীবির সহযোগী গ্রেপ্তার

আগে
সিদ্ধিরগঞ্জে পুলিশকে ঘুষ দিতে এসে আইনজীবির সহযোগী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশকে ঘুষ দিতে এসে আইনজীবির সহযোগী গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.