বিজয় বার্তা২৪ নিউজ ডেস্কঃ
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে অপহৃত শিশু সুমাইয়াকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রাত ৩টার দিকে রাজধানীর কদমতলী এলাকা থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়। শিশু সুমাইয়া এখন পুলিশের হেফাজতে। গত ২ এপ্রিল কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় বাড়ির সামনে থেকে সুমাইয়া নিখোঁজ হয়। এ ঘটনায় সুমাইয়ার বাবা জাকির হোসেন ২৪ এপ্রিল কামরাঙ্গীরচর থানায় অপহরণের মামলা করেন। রাজধানীর কদমতলী থানার ওসি জানান গোপন খবর এর উপর ব করে তারা অভিজান পরিচালনা করেন এই সময় ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
