BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের আকাংখ্যা ধারণ করতে পারেনি-সাইফুল হক

BijoyBarta 24 by BijoyBarta 24
জুলাই ২৫, ২০২৫
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের আকাংখ্যা ধারণ করতে পারেনি-সাইফুল হক
57
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের আকাংখ্যা ধারণ করতে পারেনি। গত একবছর ধরে  তারা গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনার বিপরীতেই হেটে,ছেন।একারণে মানুষের আশা আবারও হতাশায় নিমজ্জিত হতে শুরু করেছে। গত একবছরে বৈষম্য, দারিদ্র্য ও বেকারত্ব আরও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বিদ্যমান নৈরাজ্য ও মব সন্ত্রাস  চলতে দিলে দেশ অচিরে বড় বিপর্যয়ে নিক্ষিপ্ত হবে।এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের নিরাপত্তাও বিপজ্জনক মোড় নেবে, গণতান্ত্রিক উত্তরণ কঠিন হবে। ।তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তিসহ ‘অনেকেই এই পরিস্থিতির সুযোগ নিতে তৎপর রয়েছে, কেউ কেউ ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে বসে আছে।তাদের লক্ষ্য আমাদের গণঅভ্যুত্থান  ও অন্তর্বর্তী সরকার ব্যর্থ করে দেয়া।

তিনি বলেন,প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাবে সরকারও নিজেকে ব্যর্থ করে তুলছে।রাজনৈতিক দল ও জনগণের অভূতপূর্ব সমর্থনের সরকার বিস্ময়করভাবে নিজেদেরকে দুর্বল ও  অকার্যকরী করে তুলছে।

তিনি বলেন,সরকার নিজের নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারলে জাতীয় নির্বাচনও বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে।তিনি বিচার ও সংস্কারের ধারায় আগামী ফেব্রুয়ারিতে সরকারকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহবান জানান।

তিনি  রাজনৈতিক দলসমূহের মধ্যকার রাজনৈতিক প্রতিযোগিতা যাতে হিংসাশ্রয়ী বৈরীতায় পর্যবসিত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

তিনি বলেন, আমরা অবশ্যই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামী ৫ আগস্টের আগেই আমরা দেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষে জাতীয় সমঝোতা সনদ সাক্ষর করতে পারব।

আজ বিকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত শহীদ স্মরণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন।

সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য  বহ্নিশিখা জামালী বলেন, গণঅভ্যুত্থানে নারীদের বড় অংশগ্রহণ থাকলেও গণ-অভ্যুত্থান নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারেনি।গত কমাসে নারী বিদ্বেষী তৎপরতায় নারীরা আরও বিপন্ন হয়েছে। তিনি নারী বিদ্বেষী সকল তৎপরতা অবিলম্বে বন্ধ করার দাবি জানান।

রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ-] অভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশী শহীদ হলেও তারাই এখনো  সবচেয়ে বঞ্চিত ও নিপীড়নের শিকার।তিনি বলেন,শ্রমিকদেরকে অভূক্ত রেখে গণ- অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করা যাবেনা।

রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু বলেন, অন্তর্বর্তী  সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনে ক্ষমতায় থাকলেও মানুষের কাছে তারা সবচেয়ে দূর্বল সরকার হিসাবে টিকে আছে।এই সুযোগে লুটপাটের পুরানো ধারা আবার ফিরে এসেছে।লুটপাট ও দখলদারিত্বের এই ধারা অবশ্যই বন্ধ করতে হবে।

আনছার আলী দুলাল বলেন, এই সরকার জনগণের কাছে দেয়া তাদের ওয়াদা রাখতে পারছেনা।সরকারকে অবশ্য  তাদের দায়িত্ব পালন করতে হবে।

সভার সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন গণঅভ্যুত্থানে পার্টির  শহীদসহ সকল শহীদ এবং মাইলষ্টোন স্কুলে  নিহত ও আহতদের পরিবারসমূহের  প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে আহতদের দ্রুত যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং নিহত পরিবারদের উপযুক্ত ক্ষতিপুরণ দেওয়ার জন্যও সরকারের প্রতি দাবী জানান।

পার্টির জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল,  কেন্দ্রীয় কমিটির সদস্য  শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, রাশিদা বেগম, মীর রেজাউল আলম, জুলাই যোদ্ধা সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম রাসেল,  এডভোকেট ফায়েজুর রহমান মনির, নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সুমন হাওলাদার, আইয়ুব আলী প্রমুখ।

সভার শুরুতে জুলাই শহীদ সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
পরে

৫৪ শহীদদের নামে বৃক্ষরোপণের স্থানকে শহীদি চত্ত্বর হিসেবে ঘোষণার দাবি শহীদ পরিবারের

আগে

মাইলস্টোন’র মর্মা/ন্তিক হতা/হতের ঘটনায় মহিলা পরিষদের শোক প্রকাশ করে মৌন মিছিল 

আগে
মাইলস্টোন’র মর্মা/ন্তিক হতা/হতের ঘটনায় মহিলা পরিষদের শোক প্রকাশ করে মৌন মিছিল 

মাইলস্টোন'র মর্মা/ন্তিক হতা/হতের ঘটনায় মহিলা পরিষদের শোক প্রকাশ করে মৌন মিছিল 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.