বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, অন্তবর্তীকালীন সরকার সংস্কার সংস্কার বলে চিৎকার করছে, তারা সংস্কার ছাড়া নির্বাচন দেওয়ার কথা ভাবছেন না । অন্তবর্তীকালীন সরকার সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা করছে। কিন্তু বাংলাদেশের বিশ কোটি মানুষ মেনে নেবে না। আজকের যে সংস্কার সংস্কার আপনারা করছেন এই সংস্কার বিএনপি পূর্ব থেকে করে আসছে।
তিনি তার বক্তব্য আরো বলেন, জিয়াউর রহমান যদি চিন্তা করতেন তাহলে উনি সেদিন প্রেসিডেন্ট হতেন পারতেন কিন্তু সেটা না করে তিনি লোভ লালসানা করে সেদিন উনি ব্রাকে ফিরে গেছেন, তিনি সেদিন ব্রাকে ফিরে যাওয়ার পরে আওয়ামী লীগের লোকেরা দেশ নেতৃত্ব দিয়েছিল শেখ মুজিবুর স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের মানুষের সাথে মির্জাফুরী মুনাফিকি করে ছিলেন সেদিন ১৯৭৫ সনের ২৫ শে জানুয়ারি সেদিন পবিত্র সংসদে দাঁড়িয়ে যে কাজটি করলে একনায়কতন্ত্র করেন, বাকশাল কায়েম করে ছিলেন, চারটি সংবাদপত্র রেখে বাকি সংবাদপত্র গুলো বন্ধ করে দিলেন, উনি গণতন্ত্রকে হত্যা করলেন সংবাদপত্রকে হত্যা করলেন, উনি বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিলেন সিরাজ সিকদার কে হুমকি দিবেন, সংসদে দাঁড়িয়ে বললেন কোথায় সিরাজ শিকদার, সেদিন তিনি বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুরিতে পরিণত করেছিলেন, সেদিন আমাদের মা বোনেরা লজ্জা নিবারণের জন্য রংপুরের বাসন্তীকে ডাল পরিধান করিয়েছি, সেদিন তাদের তৈরি যে দুর্ভিক্ষ মোকাবেলা করতে হয়েছিল দুর্ভিক্ষের জন্য পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে কুকুর ও মানুষ একসাথে খানা খেয়েছিল।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির আওতাধীন ১৭নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ পূর্বে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
মঙ্গলবার ( ১ জুলাই ) বিকেল শহরের পাইপাড়া জয়গোবিন্দ স্কুল মাঠে ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক এড. কাজী রুবায়েত হোসেন সায়েম, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিন শিপলু, বিএনপি, ১৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান মন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান, দপ্তর সম্পাদক নাজমুল হাসান রাব্বি, প্রচার সম্পাদক লিয়াকত আলী লিটন, ক্রীড়া সম্পাদক মো. স্বপন প্রমুখ।

