বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও আলীগঞ্জ ক্লাবের সভাপতি কাউসার আহমেদ পলাশ বলেছেন, দীর্ঘদিন যাবত ছাত্র, যুবক ও শ্রমিকদের অনেক আন্দোলন সংগ্রামের বিনিময়ে আমরা আলীগঞ্জ মাঠকে মাঠ হিসেবে পেয়েছি। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী এই আলীগঞ্জ খেলার মাঠ থাকবে।
রবিবার বিকেল ৪ টার দিকে ফতুল্লাস্থ আলীগঞ্জ খেলার মাঠে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে তৃতীয় তম শহীদ নূর মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, আমরা আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে এলাকার তরুণ সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখতে খেলাধূলার প্রতি উৎসাহিত করতে একের পর এক ফুটবল ও ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করছি। আমরা আগামীতে ফুটবল, ক্রিকেটের পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী খেলা কাবাডি টুর্ণামেন্টের আয়োজন করব।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এ.জেড. এম ইসমাইল বাবুল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, বাংলাদেশ রি-রোলিং মিলস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, বিশিষ্ট শিল্পপতি সালেহীন পারভেজ রুমিন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী জসিম উদ্দিন, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মনির উদ্দিন, আলীগঞ্জ ক্লাবের সহ সভাপতি ফরিদ আহমেদ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মেম্বার, কোষাধ্যক্ষ হাজী আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক গোলাম কিবরিয়া সাত্তার, সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, দপ্তর সম্পাদক কাজী সালাউদ্দিন, ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কাস নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, আলীগঞ্জ ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ফারুক হোসেন আকন, সদস্য মোবারক হোসেন, দি- রোলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইদ্রিস আলী সহ অনেকেই।
শহীদ নূর মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলায় নয়ামাটি স্পোটিং ক্লাব ৪/০ গোলে বঙ্গবীর স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন দলের হাতে মেডেল কাপ ও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স আপ দলের হাতে মেডেল কাপ ও এক লক্ষ টাকা পুরষ্কার তুলে দেওয়া হয়।
