বিজয় বার্তা ২৪ ডট কম
অনুমতি ছাড়া ফেসবুক স্ট্যাটাস নিয়ে নিউজ না করারজন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান পুত্র একে এম অয়ন ওসমান।
বুধবার সকালে অয়ন ওসমানের ফেসবুক আইডি থেকে এই স্ট্যাটাসে অনুরোধ জানান তিনি।
অয়ন ওসমানের স্ট্যাটাসটি পাঠাকদের জন্য হুবহু তোলা ধরা হল , ২ দিন আগে আমি একটি স্ট্যাটাস শেয়ার করেছি, যা স্থানীয় গণমাধ্যমে নিউজ হয়ে গেল ! আমি একটা বিষয় ক্লিয়ার করি, আমার ফেইসবুক স্ট্যাটাস আমার ফ্রেন্ড ও ফলোয়ার্সদের জন্য। গণ মাধ্যমে প্রকাশ করার জন্য নয় এবং আমার সাথে কথা না বলে সেটা প্রকাশ করাটা অবশ্যই নয়। আমার কনসার্ন ছাড়া আমার স্ট্যাটাস নিয়ে নিউজ করে দেয়াটা সাংবাদিকতার নীতি বিরুদ্ধ বলেই মনে হয়, কারণ বিশ্বের কোন সভ্য দেশে এমনটি হয় না।
আমি আমার বাবার রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধাদের আমার বাবার মতই সম্মান করি, তারাও আমাকে স্নেহ করেন। কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড অত্যন্ত বাজে এমন কতিপয় মহিলা আমার বাবাকে নিয়ে যে ভাষায় কথা বলছেন তাতে সন্তান হিসেবে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার আমার আছে। বিশেষ করে ছাত্রলীগ ও যুবলীগের ভাইয়েরা আমাকে যেসকল অডিও ও ভিডিও সহ প্রামান্য দলিল দিচ্ছেন সেখানে তাদের ভাষা শুনে শ্রদ্ধা রাখতে পারছি না। এরা যদি রাজনৈতিক দলের নেতা হন, তবে দেশের বা নারায়ণগঞ্জের রাজনীতির ভবিষ্যত নিয়ে আমার মত তরুন প্রজন্মের সকলেই শঙ্কিত না হয়ে পারবেন না।
খুবই কষ্টের ব্যাপার হলো, অল্প কিছু প্রিন্ট ও অন লাইন আমার বক্তব্যকে রং মাখিয়ে অন্য দিকে টার্ন করানোর চেষ্টা করছেন। অথচ , আমার বক্তব্য সংগঠনের কোন সিনিয়র নেতা বা নেত্রীর উদ্দেশ্যে ছিল না, যা ছিল শুধুমাত্র ঐ কতিপয় প্রশ্নবিদ্ধদের প্রতি। আমি দেশে বিদেশে লেখাপড়া করেছি, করছি, প্রপার জ্ঞান অর্জন করছি নিজেকে তৈরী করছি দেশের জন্য ,নিজের জন্য। সাংবাদিকদের জাতির দর্পন বলা হয়। নারায়ণগঞ্জের গণমাধ্যমকর্মীদের প্রতি শ্রদ্ধা রেখে বকলছি, আমাকে নিয়ে দয়া করে হলুদ সাংবাদিকতা করবেনা। আমি রাজনীতিবীদ নই। আমি রাজনীতিতে আসতেও চাই না। তবে আসবো , যেদিন দেশের রাজনীতিতে অর্থের সংযোগ থাকবে না। কারণ রাজনীতি আর অর্থনীতি দুটি ভিন্ন ধারায় প্রবাহিত নদীর মত।
ঈরিশেষে বলতে চাই, আমি আপনাদের সন্তানের মত। আপনার যেভাবে নিজেদের সন্তানদের সুভবিষ্যতের পথে বাধা হয়ে দাড়ান না, আমি মনে করি আমার পথেও দাড়াঁবেন না। আমি এমন কোন কাজ করি না, যা পবিত্র ধর্মে নিষেধ আছে এবং দেশের আইনেও নিষিদ্ধ। তাই বুকে সৎ সাহস নিয়ে বলতে চাই, আমরা আগামী প্রজন্ম চাই , জাতির জনক বঙ্গবন্ধুর সপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ডিজিটাল বাংলাদেশের উন্নয়নে কাধে কাধ রেখে ভূমিকা রাখতে।

