বিজয় বার্তা ২৪ ডট কম
দুই বছরের সাজা এড়াতে ১৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না আব্দুল কুদ্দুসের। বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানাধীন এনায়েত নগর ইউপির মুসলিমনগর থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতার আব্দুল কুদ্দুস ফতুল্লা মডেল থানার এনায়েত নগর ইউনিয়নের মুসলিমনগরের মৃত কালাই সর্দারের পুত্র।
ফতুল্লা মডেল থানার এসআই সিরাজুল ইসলাম জানায়, আব্দুল কুদ্দুস পৃথক দুটি মামলায় দুই বছরের রয়েছে। ২০০৭ সাল থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল।তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং কিছুটা কৌশল অবলম্বন করে তার অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে প্রেমরোডস্থ তার শ্বশুড়বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

