বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুর এলাকায় নিকি ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় গ্যাসের লিকেজের আগুনে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে উপজেলার কাঁচপুরে নয়াবাড়ি এলাকায় এঘটনা ঘটে। দগ্ধরা হলেনঃ-আলম মিয়া , মেহেদী, বশির, হেপেন চাকমা ও নাজিম।
প্রতিষ্ঠানের ম্যানেজার মাহবুবুর রহমান জানান, ঈদের ছুটিতে কারখানার উৎপাদন বন্ধ থাকে। এতে ভোরে কারখানায় আরএমএস রুমের গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে । এতে কারখানার নৈশ প্রহরীসহ শ্রমিক সহ আগুন নিভাতে গেলে ৫ জন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

