বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শেষ দিনের প্রচারণায় ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করলেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত প্যানেলের প্রার্থীরা ।
রবিবার ( ২৮ জানুয়ারী) সকাল থেকেই শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় আদালত পাড়ায় প্যানেলের প্রার্থী এবং সর্মথকরা সাধারণ আইনজীবী ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করেছেন ।
বিএনপি প্রার্থীদের নিয়ে আইনজীবী সমিতি প্রচারনায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সিনিয়র আইনজীবী এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ুন কবীর, এড. মশিউর রহমান শাহীন, এড. রকিবুল হাসান শিমুল, এড. বোরহানউদ্দিন সরকার, এড. আবুল কালাম আজাদ জাকির, এড. এইচএম আনোয়ার প্রধান, এড. শরিকুল ইসলাম শিপলু, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. শেখ আনজুম আহমেদ রিফাতসহ বিএনপি পন্থী আইনজীবীরা।
