বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জে বিশ হাজার ফেস মাস্ক বিতরন করবেন
নারায়ণগঞ্জ ছাত্রলীগ।
আগামীকাল মঙ্গলবার থেকে নারায়ণগঞ্জের সদর ,ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও সোনারগাঁ থানা এলাকায় এই মাস্ক বিতরন করা হবে।
এ বিষয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেন, জননেতা শামীম ওসমান এমপি মহোদয় করোনার ২য় মহামারী মোকাবেলায় নারায়ণগঞ্জের মানুষের মাঝে আমাদের মাস্ক বিতরণের দায়িত্ব দিয়েছেন। ইতিমধ্যে আমরা সদর ,ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও সোনারগাঁ থানা এলাকার ছা্ত্রলীগের নেতৃবৃন্দের কাছে মাস্ক তুলে দিয়েছি। আগামীকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পৃথক পৃথক ভাবে এই মাস্ক বিতরণ করবেন।

