বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদক উদ্বার, জঙ্গিদের আটক, অস্ত্র উদ্বার, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মামলার আসামীদের গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে জনসাধারণের পাশাপাশি থেকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের যেকোন দুর্যোগ মুহূর্তে র্যাব সবসময়ে বন্ধু হয়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে।
স্বাধীনতার মহান স্থপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপক্ষে র্যাব-১১ কর্তৃক অদ্য ১৪ আগস্ট দেলপাড়া উচ্চ বিদ্যালয়,ফতুল্লা, পূর্বলামা পাড়া সাহা কদম বোর্ড মিল ফতুল্লা এবং ইসদাইর রাবেয়া উচ্চ বিদ্যালয় ফতুল্লা, নারায়ণগঞ্জ মাঠে জাতীয় অন্ধ সংস্থা ও প্রতিবন্ধীদের মাঝে সর্বমোট ৩২০ প্যাকেট ত্রান বিতরণ করা হয়।

