বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গন সংবর্ধনা অনুষ্ঠান কে সফল করতে সোনারগাঁ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে ব্যানার ফেস্টুন সজ্জিত করে বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গন সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন ।
শনিবার ( ২১ জুলাই ) দুপুরে সোনারগাঁ থানা হতে আওয়ামীলীগের বিশাল কর্মী সমর্থক নিয়ে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এ যোগদান করেন ।
প্রসঙ্গত, বাংলাদেশের উন্নয়নশীল দেশে পদার্পণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, অস্ট্রেলিয়া থেকে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ এ্যাওয়ার্ড’ অর্জন ও ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট ডিগ্রি পাওয়ায় এ গন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন আওয়ামীলীগ ।

