বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ – ৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমানের নির্দেশে এবং মানবতার খাতিরে ফতুল্লা সাকুরা নিটিং ডাইং এন্ড গার্মেন্টেস’র ৪৫ কর্মচারীকে সর্বোচ্চ পাওনা পরিশোধ করে চাকুরী থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুন) বিকালে বিকেএমইএ’র কার্যালয়ে তাদের পাওনা পরিশোধ করা হয়।
এ সময়ে উপস্থিথ ছিলেন বিকেএমইএ’র পরিচালক জিএম ফারুক, সাকুর সাকুরা নিটিং ডাইং এন্ড গার্মেন্টেস’র ডিজিএম আলমগীর হোসেন খান সুমন, একাউন্টিং ম্যানেজার মো: রবিউল প্রমুখ।
এ সময়ে বিকেএমইএ’র পরিচালক জিএম ফারুক জানান, সিসি ক্যামেরার ফুটেজ থেকে ৪৫ জনকে সনাক্ত করা হয়েছে যে তারাই কারখানায় ভাঙ্গচুর সহ নানা নাশকতা করা হয়। মানবতার খাতিরে এবং সেলিম ওসমানের নিদের্শে তাদের সর্বোচ্চ পাওনা পরিশোধ করে চাকুরী থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, ভাঙ্গচুর সহ নানা নাশকতায় জড়িত থাকা ৮জন স্টাফকে শোকজ করে সাময়িক বরখাস্ত করা হয়।

