নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডি’র সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান বলেছেন,সাংসদ ভ্রাতৃত্বদ্বয়ের মাতা নাগিনা জোহা ছিলেন নারী সমাজের অগ্রদূত। তাঁর মতো মহীয়ঁষী’র জন্ম নারায়ণগঞ্জবাসী’কে ধন্য করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রয়াত ভাষা সৈনিক ও নারায়ণগঞ্জের মহীয়ঁষী নারী নাগিনা জোহা’র বিদেহী আতœার মাগফেরাত কামনায় বন্দরের হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডি কর্তৃক দ্বিতীয়বারের মতো আয়োজিত দোয়া অনুষ্ঠানূপর্বক আলোচনায় হাজার হাজার শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। মঞ্জুর হাসান আরো বলেন,প্রয়াত নাগিনা জোহাকে নিয়ে গর্ব করা যায়। বাংলাদেশে তিনিই একমাত্র রতœাগর্ভা মাতা যার ৩ সন্তান ইতোমধ্যে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছেন। নাগিনা জোহা ছিলেন নারায়ণগঞ্জের আলোকিত নারী। যার পদচারনায় আলো প্রজ্জলিত হতো। আমরা তাঁর বিদেহী আতœা মাগফেরাত কামনা করি। তোমাদেরকে তাঁর মতো হতে হবে। তবেই তোমাদের জীবন স্বার্থক হবে। দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব আহাম্মদ হালিম মজহার,গভর্ণিং বডি’র সদস্য মোঃ আবু তালেব,একেএম ইব্রাহিম কাশেম,হাজী আশ্রাফ হোসেন,মোঃ আফজাল হোসেন,কাজী আনিছুর রহমান আনিছ,শিক্ষক প্রতিনিধি প্রফেসর শহীদুল ইসলাম শাহিন,সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা আক্তার পলি,লুৎফা বেগম,শিক্ষক প্রতিনিধি প্রফেসর শহীদুল ইসলাম শাহিন,সহকারি শিক্ষক বশির আহাম্মদ,বজলুর রশীদ,রাফিয়া খাতুন,মোঃ সাইফুল ইসলাম বাদল,মিজানুর রহমান,এমদাদ হোসেন,নাসরনি আক্তার,আরিফুন নাহার রোজী,আলমগীর হোসেন,সুলতান বিন আরেফিন,মাওলানা বশির আহাম্মদ,নূরুন নাহার,খ’আনোয়ার হোসেন,কাজী নাসরিন ইয়াসমিন,মোঃ আল আমিন,মোঃ শহীদুল ইসলাম,মোঃ সাইফুল ইসলাম,মর্তূজা কামাল,হারুন অর রশীদ,লিটন কান্তি ভৌমিক,সমীর কুমার মজুমদার,সঞ্জীব কুমার মিত্র,মোঃ সুমন মিয়া,লিটন কুমার বীর,নিলীমপা রশীদ,পঙ্কজ কুমার বিশ্বাস,রুহুল আমিন মোল্লা,মাহমুদা আক্তার লুনা,তাহমিনা ফেরদৌস,হিসাব রক্ষক আব্দুল কাদির প্রমুখ। পরিশেষে অধ্যক্ষ আহাম্মদ হালিম মজহার নিজেই দোয়া পরিচালনা করেন। এ সময় তারা মরহুমার বিদেহী রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ছাড়াও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।