BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ভাষা শহিদ দিবসে সোনারগাঁও বাসদ’র আলোচনা সভা অনুষ্ঠিত

BIjoyBarta24 by BIjoyBarta24
ফেব্রুয়ারি ২১, ২০২০
in আমাদের নারায়ণগঞ্জ, সোনারগাঁ থানা
0
ভাষা শহিদ দিবসে সোনারগাঁও বাসদ’র আলোচনা সভা অনুষ্ঠিত
21
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

ভাষা শহিদ দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সোনারগাঁ উপজেলা শাখার উদ্যোগে আজ বিকাল ৪ টায় সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনাসভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন প্রগতিশীল আইনজীবী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়নগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সভাপতি আমানউল্লাহ আমান, রূপগঞ্জ উপজেলার সভাপতি মোঃ সোহেল, বাসদ সোনারগাঁ উপজেলা ফোরামের সদস্য ইসহাক মিয়া, আনিসুর রহমান, সাইফুর রহমান, আনোয়ার হোসেন।
কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলাকে রক্ষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো অনেকে জীবন উৎসর্গ করেন। তাঁদের স্মরণে শহিদ মিনারে আমরা ফুল দেই, নানা ধরনের অনুষ্ঠান করি। ভাষার সংগ্রাম বাঙালির ভাষাভিত্তিক জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। ভাষাভিত্তিক জাতীয়তাবাদের পথ ধরেই আমাদের দেশে ৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, শোষণমুক্ত দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ প্রাণ ও ২ লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। কিন্তু স্বাধীনতার পরে ৪৮ বছরে যারাই দেশে ক্ষমতায় এসেছে, তারা মুক্তিযুদ্ধের মূল চেতনা ও অঙ্গীকার থেকে সরে গিয়ে দেশ শাসন করেছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে বর্তমান সরকার দেশে এক চরম ফ্যাসিবাদী শাসন চালাচ্ছে। গণতন্ত্র আজ নির্বাসিত। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদকসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। উন্নয়নের ডামাডোলে চাপা পড়ে আছে শ্রমজীবী মানুষের কান্না। গুম, খুন, ধর্ষণ, দমন-পীড়ন নিত্যদিনের ঘটনা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। দুর্নীতি-লুটপাট দেশের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। রাষ্ট্রীয়ভাবে মৌলবাদ-সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষকতা চলছে। একটি সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতাই শাসকরা হারিয়ে ফেলেছে।
নেতৃবৃন্দ বলেন, এই অপশাসনের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলা প্রয়োজন। ভাষা শহিদ দিবসের চেতনা অসাম্প্রদায়িক, মাথা নত না করার চেতনায় সকল প্রকার দুঃশাসনের বিরুদ্ধে আজ রুখে দাঁড়াতে হবে।

পরে

রূপগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

আগে

আড়াইহাজারে পানির ট্যাংকি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

আগে
রূপগঞ্জে যুবকের লাশ উদ্ধার

আড়াইহাজারে পানির ট্যাংকি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.