বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে আমপাড়াকে কেন্দ্র করে আলাউদ্দিন দেওয়ান গংয়ের বিরুদ্ধে মোহাম্মদ উল্লাহ’র পরিবারকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলার মদনগঞ্জ ঘোষাল রোড এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাতে বন্দর থানায় মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বন্দরের মদনগঞ্জ ঘোষাল রোড এম এম গ্রামে দুপুরে এজমালি আম গাছে মৃত শাহাদাৎ হোসেনে দেওয়ানের ছেলে হাবিবুল্লাহ আম পাড়তে গেলে এলোপাতারি মার ধর শুরু করে মৃত আব্দুল আলী দেওয়ানের ছেলে আলাউদ্দিন দেওয়ান ও তার স্ত্রী শাহানাজ বেগম ও তার ছেলে সামী ও ড্যানি। মারধরের এক সময় হাত দা দিয়ে ড্যানি হাবিবুল্লাহকে পায়ে কুপিয়ে জখম করে। এমন সময় ভাইকে বাঁচাতে মোহাম্মদ উল্লাহ ও হাবিবুল্লাহ এর স্ত্রী ফাহিমা আক্তার এগিয়ে আসলে তাদের মাথায় ও শরীরের বিভিন্ন ইট দিয়ে পিটিয়ে নীলাফুলা জখম করে। এবং যাওয়ার সময় ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকি প্রদান করেন। পরে গুরুত্বর আহত অবস্থায় মোহাম্মদ উল্লাহ, হাবিবুল্লাহ তার স্ত্রী ফাহিমা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহন করে এসে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার মো. মোদাসের জানান, মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা ংহয়েছে। তদন্ত স্বাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে।

