নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
শনিবার সকালে প্রয়াত সাংসদ জননেতা নাসিম ওসমানের ২য় মৃত্যু বার্ষিকীতে তার কবরে নারায়ণগঞ্জ জেলা ট্রাক,ট্যাংলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন’র সা:সম্পাদক ও সদর থানা যুবলীগের সিনিয়র সহ সভাপতি এস.টি. আলমগীর সরকার’র নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ,সংগঠনের কার্যকরী সহ সভাপতি ইব্রাহীম মিয়া, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন আনু, জাতীয় ঘাট শ্রমিক কমিটির সহ প্রচার সম্পাদক ওয়াসিউদ্দিন আহমেদ সনি সহ অন্যান্য নেতৃবৃন্দরা।