বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সদর থানাধীন টানবাজারে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।।
রাতে জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন টানবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী প্রহল্লাদ লাল (৬০), পিতা- মৃত শাহাদো লাল’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী প্রহল্লাদ লাল এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন সুইপার কলোনী এলাকায়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের টানবাজার ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

