বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২১-২০২৩) এ কয়েকশ ব্যবসায়ীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে আজ ডিরেক্টর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইমতিনান ওসমান অয়ন।
রবিবার বিকেল ৪টায় চেম্বার ভবনে এনসিসিআই নির্বাচন পরিচালনা কমিটির কাছে এই মনোনয়ন জমা দিয়েছেন তিনি।
একে এম অয়ন ওসমান ভাষাসৈনিক শামসুজ্জোহা ও ভাষা সৈনিক নাগিনা জোহার নাতি এবং এমপি শামীম ওসমান ও সালমা ওসমান লিপির ছেলে। তার বড় চাচা তিনবারের নির্বাচিত এমপি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান ও তার মেঝো চাচা বিকেএমই এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচিত এমপি সেলিম ওসমান। জেড এন গ্রুপের কর্নদর অয়ন ওসমান এবং কয়েকটি ব্যবসায় সফল ব্যবসায়ী পরিচিত তিনি। তিনি নারায়ণগঞ্জের শ্রেষ্ট করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সমাজ সেবায় তার অসংখ্য অবদান রয়েছে। নারায়ণগঞ্জবাসীর সেবায় সব সময় নিজেকে নিয়োজিত করে আসছেন। সবার কাছে দোয়া চেয়েছেন অয়ন ওসমান।
এই নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ২৮ জন মনােনয়ন জমা প্রদান করেন। আগামী ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী মনােনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে আজ ১৪ মার্চ, মনােনয়ন পত্র বাছাই ১৬ মার্চ, মনোয়নপত্র বাতিলের বিষয়ে আপত্তি গ্রহন ও শুনানী ২০ মার্চ, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৫ মার্চ, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ এবং ৩১ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর আগে ২১ শে জানুয়ারী এই পরিচালনা পর্যদ নির্বাচনের তফসিল ঘােষনা করা হয়।

